স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 ইং
স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা ছবির ক্যাপশন:

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ২৫ মার্চ ভারতের হাইকমিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

বার্তায় উল্লেখ করা হয়েছে, ভারত ও বাংলাদেশের অভিন্ন ইতিহাস, সুগভীর সাংস্কৃতিক সংযোগ এবং দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্য দুই দেশের ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তি গড়ে তুলেছে। পাশাপাশি সংযুক্তি, বাণিজ্য, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষা খাতে দুই দেশের জনগণকেন্দ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার জন্য আগ্রহী। বার্তায় তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি তার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস ও আন্তরিক শুভকামনা জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সফটওয়্যারভিত্তিক বদলি ব্যবস্থায় স্বচ্ছতা চান শিক্ষামন্ত্রী

সফটওয়্যারভিত্তিক বদলি ব্যবস্থায় স্বচ্ছতা চান শিক্ষামন্ত্রী