বাংলা ছবিতে কাজের ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা কাজল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাংলা ছবিতে কাজের ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা কাজল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
বাংলা ছবিতে কাজের ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা কাজল ছবির ক্যাপশন:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল এবার বাংলা চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছেন। উপযুক্ত গল্প ও ভালো সুযোগ পেলে বাংলা সিনেমায় কাজ করতে চান বলে জানিয়েছেন নব্বইয়ের দশকের এই জনপ্রিয় তারকা।

সম্প্রতি ভারতের আনন্দবাজার ডটকম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন কাজল। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের ভালোবাসা ও চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে কাজলকে প্রশ্ন করা হয়, তিনি বাংলা সিনেমা দেখেন কি না। জবাবে তিনি সরাসরি জানান, নিয়মিত বাংলা সিনেমা দেখা হয় না। তবে একই সঙ্গে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি।

কাজল বলেন, সময়, সুযোগ এবং উপযুক্ত গল্প পেলে অবশ্যই বাংলা সিনেমায় কাজ করতে চান।

বাংলার সঙ্গে কাজলের সম্পর্ক অবশ্য নতুন নয়। তার মা কিংবদন্তি অভিনেত্রী তনুজা হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা সিনেমাতেও অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন। ফলে পারিবারিকভাবেই বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রের সঙ্গে কাজলের একটি সংযোগ রয়েছে।

মায়ের মতো বড় অভিনেত্রী হতে পেরেছেন কি না—এমন প্রশ্নের জবাবে কাজল বিনয়ের সঙ্গে বলেন, তিনি এখনো সেই চেষ্টা করে যাচ্ছেন। তার মতে, তনুজা একজন অসাধারণ অভিনেত্রী এবং মায়ের দেখানো পথ অনুসরণ করেই তিনি নিজের অভিনয়জীবন গড়ে তুলেছেন।

অনুষ্ঠানে নিজের পেশাগত অভ্যাস নিয়েও কথা বলেন কাজল। তিনি জানান, কাজের ক্ষেত্রে তিনি অত্যন্ত সময়নিষ্ঠ। শুটিংয়ের নির্ধারিত সময়ে সেটে পৌঁছানো এবং কাজ শেষ হলে সময়মতো বেরিয়ে যাওয়াকে তিনি পেশাদারিত্বের অংশ মনে করেন।

কাজল আরও মন্তব্য করেন, বলিউডে সময় মেনে চলা শিল্পীর সংখ্যা খুব বেশি নয়। তার মতে, একজন শিল্পীর প্রতিভার পাশাপাশি পেশাগত শৃঙ্খলাও গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননায় কাজলের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী পাওলি দাম, অভিনেতা দেব, সংগীতশিল্পী নিকিতা গান্ধী, রাজনীতিবিদ ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুসহ বিভিন্ন ক্ষেত্রের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সম্মাননা পেয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন