দেবীদ্বারে মাদরাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, থানায় মামলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দেবীদ্বারে মাদরাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
দেবীদ্বারে মাদরাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, থানায় মামলা ছবির ক্যাপশন:

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় অষ্টম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে (১৪) অপহরণ করে যৌন নির্যাতনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে দেবীদ্বার থানায় মামলাটি করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনাটি গত শনিবার (৪ জুলাই) সকালে দেবীদ্বার পৌরসভার বারেরা এলাকায় ঘটে। মামলায় বারেরা গ্রামের মো. রমিজ মিয়ার ছেলে মো. সবুজ মিয়া এবং তার মামাতো ভাই ইসমাইল হোসেনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত সবুজ মিয়া ভুক্তভোগীকে উত্ত্যক্ত করতেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতেন। ঘটনার দিন কিশোরীকে দেবীদ্বার নিউ মার্কেট এলাকায় ডেকে নেওয়ার পর তাকে একটি বাড়িতে নিয়ে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছে। পরে আরেক অভিযুক্তও তাকে যৌন নির্যাতন করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এরপর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, ভয়ভীতির কারণে কিশোরী প্রথমে বিষয়টি কাউকে জানাতে পারেনি। পরে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায়। এরপর ভুক্তভোগী নিজেই থানায় মামলা করেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার কয়েক দিন পেরিয়ে যাওয়ায় অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তামাকজনিত মৃত্যুহার কমাতে দ্রুত আইন চান শিক্ষার্থীরা

তামাকজনিত মৃত্যুহার কমাতে দ্রুত আইন চান শিক্ষার্থীরা