চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপির রুহুল কবির রিজভী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপির রুহুল কবির রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপির রুহুল কবির রিজভী ছবির ক্যাপশন:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বাসায় ফিরবেন।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, গত মঙ্গলবার জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে রিজভী রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ আজ তাকে ছাড়পত্র দিয়েছে।

এর আগে গত বুধবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। স্বাস্থ্য ঠিক থাকায় রিজভী বাসায় ফিরে স্বাভাবিক জীবন শুরু করবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়া-৬ আসনে বিএনপি প্রার্থী হিসেবে থাকছেন তারেক রহমান

বগুড়া-৬ আসনে বিএনপি প্রার্থী হিসেবে থাকছেন তারেক রহমান