চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র অভিযান আবার জব্দ করলো ভারতীয় নেশাজাতীয় সিরাপ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র অভিযান আবার জব্দ করলো ভারতীয় নেশাজাতীয় সিরাপ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র অভিযান আবার জব্দ করলো ভারতীয় নেশাজাতীয় সিরাপ ছবির ক্যাপশন:
শনিবার (১১ জুলাই)  চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ২টি বিশেষ অভিযানে ১২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
শনিবার ১১ জুলাই দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপি কর্তৃক বিগত রাত ২.২০: মিনিটে ১টি অভিযানে শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রাম হতে ৪৮ বোতল এবং মনোহরপুর বিওপি কর্তৃক রাত ৯.৩০ মিনিটে আরেকটি অভিযানে দূর্লভপুর ইউনিয়নের রামনাথপুর গ্রাম হতে ৭৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৪৮,৮০০/- (আটচল্লিশ হাজার আটশত) টাকা। জব্দকৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। 

এছাড়াও, ৫৩ বিজিবি কর্তৃক চলতি জুলাই মাসে ১ জন আসামীসহ ১৪৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও ৪৬ বোতল, যার আনুমানিক বাজার মূল্য ১,৫৩,৫০০/- (এক লক্ষ তেপ্পান্ন হাজার পাঁচশত) টাকা। 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময়ে তৎপর রয়েছে ও নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবনির্বাচিত সদস্যদের সঙ্গে সংসদীয় দলের প্রথম বৈঠক শনিবার

নবনির্বাচিত সদস্যদের সঙ্গে সংসদীয় দলের প্রথম বৈঠক শনিবার