ফুলবাড়ীতে ট্রাক্টর দুর্ঘটনায় চালকের প্রাণহানি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলবাড়ীতে ট্রাক্টর দুর্ঘটনায় চালকের প্রাণহানি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
ফুলবাড়ীতে ট্রাক্টর দুর্ঘটনায় চালকের প্রাণহানি ছবির ক্যাপশন:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তাপাড়া গ্রামে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় বালু বহনকারী ট্রাক্টর উল্টে রাসেল ইসলাম নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। নিহত রাসেল ইসলাম রংপুর বদরগঞ্জ উপজেলার কুতুবপুর সোনারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়রা জানান, ট্রাক্টরটি চিরিরবন্দর নাগেরহাট থেকে বালু নিয়ে মুক্তারপুরে আনলোড করতে যাওয়ার পথে চালক ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারান। ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে যায় এবং রাসেলের উপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

স্থানীয়দের মতে, দুর্ঘটনায় নিহত ট্রাক্টরচালকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াতের ইফতার মাহফিলে আমন্ত্রণ পেয়েছেন মির্জা ফখরুল

জামায়াতের ইফতার মাহফিলে আমন্ত্রণ পেয়েছেন মির্জা ফখরুল