বৈষম্যবিরোধী আন্দোলন থেকে ছাত্রদলে সাতজনের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বৈষম্যবিরোধী আন্দোলন থেকে ছাত্রদলে সাতজনের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে ছাত্রদলে সাতজনের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি ছবির ক্যাপশন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা শাখার সাতজন নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রায়পুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পন্ন করেন।

অনুষ্ঠানে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার হাত ধরে নবাগত নেতাকর্মীরা ছাত্রদলের কার্যক্রমে যুক্ত হন। যোগদানকারীরা হলেন মো. সাব্বির, মো. আল-আমিন, মো. রায়হান, মো. আকাশ, তুহিন, তানজিল হোসেন ও মো. সিয়াম। তারা সবাই রায়পুর পৌরসভার বাসিন্দা বলে জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও গতিশীল করতেই তরুণদের এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নবাগত কর্মীরা ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করবেন।

নবাগতরাও আগামীর রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া, ঢাকার বিএনপি নেতা হারুনুর রশীদ হিরু, রায়পুর পৌরসভা বিএনপির সভাপতি এবিএম জিলানি, জেলা জজ আদালতের পিপি মনিরুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভুঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভুল পথে গেলে দেশ পিছিয়ে যাবে: ঢাকা-১৭ আসনে আব্দুস সালাম

ভুল পথে গেলে দেশ পিছিয়ে যাবে: ঢাকা-১৭ আসনে আব্দুস সালাম