মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে ছবির ক্যাপশন: নাটোরের সিংড়া উপজেলার একটি এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় নিহত মারিয়া বেগমের মরদেহ।

নাটোরের সিংড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বড় ছেলের পক্ষ নেওয়ায় নিজের মাকে গলা টিপে হত্যা করেছেন ছোট ছেলে জনাব আলী (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া গ্রামের বাসিন্দা মারিয়া বেগম (৭৫) ও তার দুই ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে পারিবারিক একটি বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে মা বড় ছেলে শহিদুলের পক্ষ নেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছোট ছেলে জনাব আলী।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার দিন রাত আনুমানিক ৯টার দিকে জনাব আলী তার মাকে গলা টিপে হত্যা করেন। হত্যার পর মরদেহ গোপন করার উদ্দেশ্যে প্রথমে বাড়ির টয়লেটে লুকিয়ে রাখা হয়। কয়েকদিন পর মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তা বস্তাবন্দি করে পাশের একটি ডোবায় ফেলে দেওয়া হয়।

ঘটনার পর গত ৬ জুন নিহতের মেয়ে মর্জিনা বেগম তার মায়ের নিখোঁজ হওয়ার বিষয়ে সিংড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ৯ জুন পুলিশ আগপাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় মারিয়া বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর জনাব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগিতার অভিযোগে তার ছেলে আল আমিনকেও গ্রেপ্তার করা হয়।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে মর্জিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অবসরে যাচ্ছেন ‘চাচা ক্রিকেট’, শেষ হতে যাচ্ছে ৬ দশকের এক ইতিহ

অবসরে যাচ্ছেন ‘চাচা ক্রিকেট’, শেষ হতে যাচ্ছে ৬ দশকের এক ইতিহ