রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারীর বেসরকারি ফলাফলে দেখা গেছে, বেশিরভাগ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়ী হয়েছেন। রংপুরের ৬টি আসনের মধ্যে ৫টিতে জামায়াত ও ১টিতে এনসিপি বিজয়ী হয়েছেন। কুড়িগ্রামের ৪টি আসনের মধ্যে ৩টিতে জামায়াত, ১টিতে এনসিপি জয়ী হয়েছেন। নীলফামারীর সব ৪টি আসনে জামায়াত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রংপুর জেলা
রংপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে জামায়তে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
-
রংপুর-১: রায়হান সিরাজী (জামায়াত) ১,৫০,০৮৮ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকাররম হোসেন সুজন (বিএনপি) ৬৯,৪০৭ ভোট।
-
রংপুর-২: এটিএম আজাহারুল ইসলাম (জামায়াত) ১,৩৯,৬৮০ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী সরকার (বিএনপি) ৭৯,৮৭০ ভোট।
-
রংপুর-৩: মাহবুবুর রহমান বেলাল (জামায়াত) ১,৭৫,৮৯৪ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী সামছুজ্জামান সামু (বিএনপি) ৮৪,৫৭৮ ভোট।
-
রংপুর-৪: আখতার হোসেন (এনসিপি) ১,৬৫,৭১১ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা (বিএনপি) ১,২১,৮৪৬ ভোট।
-
রংপুর-৫: অধ্যাপক গোলাম রব্বানী (জামায়াত) ১,৭৫,২০৮ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী (বিএনপি) ১,১৪,১৪০ ভোট।
-
রংপুর-৬: নুরুল আমিন (জামায়াত) ১,১৮,০১৬ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম (বিএনপি) ১,১৬,৬৪৬ ভোট।
কুড়িগ্রাম জেলা
কুড়িগ্রামের ৪টি আসনের মধ্যে ৩টিতে জামায়াত ও ১টিতে এনসিপি বিজয়ী হয়েছেন।
-
কুড়িগ্রাম-১: আনোয়ারুল ইসলাম (জামায়াত) ১,৩৪,৬৪৮ ভোট; সাইফুর রহমান রানা (বিএনপি) ১,১৭,৩৫৬ ভোট।
-
কুড়িগ্রাম-২: ড. আতিক মুজাহিদ (এনসিপি) ১,৭৯,৭৮৬ ভোট; সোহেল হোসনাইন কায়কোবাদ (বিএনপি) ১,৬৯,৩৮৬ ভোট।
-
কুড়িগ্রাম-৩: ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী (জামায়াত) ১,০৫,৫৯৪ ভোট; তাসভীরুল ইসলাম (বিএনপি) ৭৭,৯৬৩ ভোট।
-
কুড়িগ্রাম-৪: মোস্তাফিজুর রহমান মোস্তাক (জামায়াত) ৭৮,৯৪৩ ভোট; আজিজুর রহমান (বিএনপি) ৫৭,৯৪৫ ভোট।
নীলফামারী জেলা
নীলফামারীর ৪টি আসনের সব প্রার্থী জামায়তে ইসলামীর জয়ী হয়েছেন।
-
নীলফামারী-১: মাওলানা আব্দুস সাত্তার ১,৪৯,২১৪ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী (বিএনপি) ১,১৮,১৬০ ভোট।
-
নীলফামারী-২: আলফারুক আব্দুল লতিফ ১,৪৫,২০২ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন (বিএনপি) ১,৩৪,৫৭৯ ভোট।
-
নীলফামারী-৩: মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ১,০৮,৫৬০ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ আলী (বিএনপি) ৮৯,১০২ ভোট।
-
নীলফামারী-৪: হাফেজ আব্দুল মুনতাকিম ১,২৪,৮৬৫ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল গফুর সরকার (বিএনপি) ৮১,৫২৬ ভোট।
বিজয়ী প্রার্থীরা ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছেন।
কসমিক ডেস্ক