বোয়ালখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার রক্তদান কর্মসূচি সম্পন্ন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বোয়ালখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার রক্তদান কর্মসূচি সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
বোয়ালখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার রক্তদান কর্মসূচি সম্পন্ন ছবির ক্যাপশন:

মানবসেবা ও সমাজকল্যাণের অঙ্গীকারকে ধারণ করে চট্টগ্রামের বোয়ালখালীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে আঞ্জুমানে মোত্তাবেয়িনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া)। গাউছুল আজম মাইজভাণ্ডারীর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ আয়োজন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের উদ্যোগে এবং আলহাজ সৈয়দুল হক ট্রাস্টের ব্যবস্থাপনায় চরণদ্বীপ দায়রা শাখা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সর্বমোট ৩৩ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। এতে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম, মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ ও চরণদ্বীপ দায়রা শাখা।

সংশ্লিষ্টরা জানান, সংগৃহীত রক্ত বিভিন্ন হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবায় ব্যবহৃত হবে। আসন্ন রমজান মাসে সম্ভাব্য রক্তসংকট মোকাবিলায় গত এক মাসে মোট ১৭৬ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।

মুহাম্মদ সেলিম উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন নায়েব সাজ্জাদানশীন আলহাজ সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ সৈয়দুল হক খান, ডা. মুহাম্মদ মিসবাহ উদ্দীন ও শেখ শাকিল মাহমুদ।

প্রধান অতিথি বলেন, মানবকল্যাণ অন্যতম ইবাদত; মানুষের দুঃখ লাঘবের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত। গাউছুল আজম মাইজভাণ্ডারীর শিক্ষা সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও আত্মত্যাগের চর্চা জাগ্রত করে এবং মানবতার কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানায়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোকাহত ইরাক

ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোকাহত ইরাক