ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন পর্যটন জেলা মৌলভীবাজার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন পর্যটন জেলা মৌলভীবাজার

  • নিউজ প্রকাশের তারিখ : May 29, 2026 ইং
ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন পর্যটন জেলা মৌলভীবাজার ছবির ক্যাপশন: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সবুজ বনভূমির সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা।

প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগানের সবুজ বিস্তার, পাহাড়-টিলা, জলপ্রপাত, হাওর এবং সমৃদ্ধ নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর পর্যটন জেলা মৌলভীবাজার এখন ঈদের ছুটিতে ভ্রমণপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। জেলার সাতটি উপজেলায় ছড়িয়ে রয়েছে শতাধিক দর্শনীয় স্থান, যা পর্যটকদের জন্য তৈরি করেছে এক অপার আকর্ষণের জগৎ।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্র। প্রায় ১,২৫০ হেক্টর আয়তনের এই বনভূমি ১৯৯৬ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। এখানে রয়েছে প্রায় ৪৬০ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী, যার মধ্যে বিলুপ্তপ্রায় উল্লুক অন্যতম আকর্ষণ।

চা বাগানঘেরা মাধবপুর লেক প্রকৃতিপ্রেমীদের জন্য আরেকটি জনপ্রিয় গন্তব্য। সবুজ পাহাড়ের বুকে নীল জলের এই লেক পর্যটকদের মুগ্ধ করে। পাশাপাশি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স ইতিহাসপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ স্থান।

বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত দেশের সবচেয়ে বড় জলপ্রপাত হিসেবে পরিচিত। প্রায় ২০০ ফুট উচ্চতা থেকে নেমে আসা জলরাশি এবং আশপাশের পাহাড়ি পরিবেশ পর্যটকদের আকৃষ্ট করে। একই সঙ্গে খাসিয়া নৃগোষ্ঠীর বসতি ভ্রমণে যোগ করে ভিন্নমাত্রা।

শ্রীমঙ্গলের বাইক্কা বিল শীত মৌসুমে অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হয়। পাখির কিচিরমিচির আর শান্ত প্রকৃতি পর্যটকদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। এছাড়া চা কন্যা ভাস্কর্য, মুক্তিযুদ্ধ স্মৃতিবিজড়িত বধ্যভূমি পার্ক, ডিনস্টন সিমেট্রি এবং বিভিন্ন লেক ও ইকো পার্কও পর্যটকদের আকর্ষণ করে।

মৌলভীবাজারে পর্যটকদের জন্য রয়েছে আধুনিক মানের রিসোর্ট ও হোটেল সুবিধা। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট, দুসাই রিসোর্ট, নভেম ইকো রিসোর্টসহ বিভিন্ন আবাসিক ব্যবস্থা পর্যটকদের আরামদায়ক অবস্থান নিশ্চিত করে।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাবেক সভাপতি সেলিম আহমেদ জানিয়েছেন, ঈদ মৌসুমে সাধারণত পর্যটক বৃদ্ধি পায়, তবে এবার কিছুটা ভিন্ন পরিস্থিতি দেখা গেছে, ফলে আগাম বুকিং তুলনামূলক কম।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

দেশের যেকোনো প্রান্ত থেকে সড়ক ও রেলপথে সহজেই মৌলভীবাজারে যাওয়া যায়। ঈদের ছুটিতে পরিবার বা বন্ধুদের সঙ্গে প্রকৃতির মাঝে সময় কাটাতে এটি হতে পারে এক আদর্শ ভ্রমণ গন্তব্য।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মা হচ্ছেন সোহিনী সরকার? নতুন সুখবরে সরগরম টলিউড

মা হচ্ছেন সোহিনী সরকার? নতুন সুখবরে সরগরম টলিউড