ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল, মামলার পর গ্রেপ্তার ৩ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল, মামলার পর গ্রেপ্তার ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল, মামলার পর গ্রেপ্তার ৩ ছবির ক্যাপশন:

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় তিন কর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তাররা হলেন ঝিনাইদহ সদর উপজেলার আরাপুর গ্রামের মেহেদী হাসান সোহেল, শিবতলা গ্রামের আশিক এবং হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ফারহান নিলয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তদন্ত শুরু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যে শহরে মিছিল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ২৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, মামলায় গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফিলিপাইন থেকে প্রেমের টানে ফেনী, জেনি ও সুজনের বিয়ে

ফিলিপাইন থেকে প্রেমের টানে ফেনী, জেনি ও সুজনের বিয়ে