রাষ্ট্রীয় প্রটোকল মানতে সব ডিসিকে জরুরি নির্দেশনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাষ্ট্রীয় প্রটোকল মানতে সব ডিসিকে জরুরি নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
রাষ্ট্রীয় প্রটোকল মানতে সব ডিসিকে জরুরি নির্দেশনা ছবির ক্যাপশন:

রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) প্রতি জরুরি নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

গত ৩০ জুলাই স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা এ নির্দেশনায় বলা হয়েছে, আসন বিন্যাস, আমন্ত্রণপত্র, আনুষ্ঠানিক চিঠিপত্রে নামের ক্রম নির্ধারণসহ সব প্রটোকলিক কার্যক্রমে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণ করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা অনুযায়ী প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য।

এ নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে জেলা পর্যায়ের সরকারি অনুষ্ঠানগুলোতে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা তাদের প্রাপ্য রাষ্ট্রীয় প্রটোকল পাবেন বলে আশা প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ।

চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ১১টি দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে তেলের দামে ধস

বিশ্ববাজারে তেলের দামে ধস