ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল লক্ষ্য করে ইসরায়েলের ফের হামলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল লক্ষ্য করে ইসরায়েলের ফের হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2026 ইং
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল লক্ষ্য করে ইসরায়েলের ফের হামলা ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে ইরানে নতুন দফা হামলা শুরুর ঘোষণা দিয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, এ দফার অভিযানে ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। সামরিক সূত্রগুলো বলছে, নির্দিষ্ট স্থাপনাগুলোকেই টার্গেট করা হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা জানান, ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে—বর্তমান পরিস্থিতিতে হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।

ওই কর্মকর্তা আরও জানান, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক নৌপরিবহন নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের তেল রপ্তানির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ রুট। উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো—সৌদি আরব, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত—এই পথ ব্যবহার করে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ করে থাকে। সরু এই সামুদ্রিক করিডরটি ওমান উপসাগর এবং আরব সাগর-কে যুক্ত করেছে, যা এর কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়েছে।

বর্তমান পরিস্থিতিতে একদিকে সামরিক অভিযান, অন্যদিকে গুরুত্বপূর্ণ তেল রুট বন্ধের ঘোষণায় আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপের ওপরই নির্ভর করছে এই সংকট কোন দিকে মোড় নেবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিকেতনে প্রবাসী মালিকের ফ্ল্যাট দখলের চেষ্টা, বাসা ভাঙচুর

নিকেতনে প্রবাসী মালিকের ফ্ল্যাট দখলের চেষ্টা, বাসা ভাঙচুর