পঞ্চগড়ের রমজানপাড়ায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৩ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পঞ্চগড়ের রমজানপাড়ায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৩

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
পঞ্চগড়ের রমজানপাড়ায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৩ ছবির ক্যাপশন:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ১৩ জন আহত হয়েছেন। আহতদের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির স্থানীয় নেতাদের অভিযোগ, ধানের শীষের নির্বাচনী শোডাউনের সময় জামায়াতের কর্মীরা বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির ব্যানার ছিঁড়ে ফেলায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে হাতাহাতি ও সংঘর্ষে ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামসহ কয়েকজন আহত হন।

অন্যদিকে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অভিযোগ করেন, জনসভা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীরা তাদের গতিরোধ করে হামলা চালায়। এতে একজন নারীসহ ৮ জন আহত হন।

ঘটনার পর ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম ঘটনাস্থলে পৌঁছে লাইভ পরিদর্শন করেন এবং পুলিশকে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর সার্কেল পুলিশ সুপার, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। তবে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ করেনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে মানবপাচার চক্রের আস্তানায় হানা, ৩২ জন উদ্ধার

টেকনাফে মানবপাচার চক্রের আস্তানায় হানা, ৩২ জন উদ্ধার