সান্তোসে থাকবেন নাকি অবসর নেবেন, মুখ খুললেন নেইমার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সান্তোসে থাকবেন নাকি অবসর নেবেন, মুখ খুললেন নেইমার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
সান্তোসে থাকবেন নাকি অবসর নেবেন, মুখ খুললেন নেইমার ছবির ক্যাপশন:

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের ফুটবল ক্যারিয়ার এখন শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সম্প্রতি জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপে তিনি খেলবেন না। ফলে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর ক্লাব ক্যারিয়ার নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

সোমবার নিজের দাতব্য প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট নেইমার জুনিয়র’-এর ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। তিনি জানান, এখনই অবসরের সিদ্ধান্ত নেননি, তবে কতদিন মাঠে খেলতে পারবেন সেটিও নিশ্চিত নন।

নেইমার বলেন, বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে তার চুক্তি আগামী ডিসেম্বর পর্যন্ত রয়েছে। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, সম্মানের সঙ্গে বর্তমান অধ্যায় শেষ করতে চান। এরপর সান্তোসেই থাকবেন, অন্য কোনো ক্লাবে যোগ দেবেন নাকি ফুটবলকে বিদায় জানাবেন—তা সময়ই বলে দেবে।

ব্রাজিলিয়ান তারকা আরও বলেন, ডিসেম্বর আসতে এখনও অনেক সময় বাকি। তাই এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন দেখছেন না। নিজের শারীরিক অবস্থার উন্নতির কথাও জানান তিনি। নেইমারের ভাষায়, ধীরে ধীরে তিনি নিজের সেরা ছন্দে ফিরছেন এবং মাঠে আরও ভালো পারফরম্যান্স দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন।

এদিকে নিজের দাতব্য প্রতিষ্ঠান নিয়ে গর্ব প্রকাশ করে নেইমার বলেন, মানুষের জন্য কাজ করতেই তিনি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার মতে, এই উদ্যোগই তার জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি।

আগামীকাল কোপা দো ব্রাজিলের দ্বিতীয় লেগে রেমোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে সান্তোস। সেই ম্যাচ সামনে রেখে নেইমার জানিয়েছেন, দলকে জেতাতে তিনি সম্পূর্ণ প্রস্তুত এবং ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২