তীব্র গরমে ইউরোপে বাড়ছে চীনা এসির চাহিদা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তীব্র গরমে ইউরোপে বাড়ছে চীনা এসির চাহিদা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
তীব্র গরমে ইউরোপে বাড়ছে চীনা এসির চাহিদা ছবির ক্যাপশন:

রেকর্ডভাঙা তাপপ্রবাহ ইউরোপে এয়ার কন্ডিশনারের (এসি) চাহিদায় বড় পরিবর্তন এনেছে। দীর্ঘদিন ধরে তুলনামূলক কম এসি-নির্ভর ইউরোপীয় দেশগুলোতে এখন তীব্র গরমের কারণে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে চীনের এসি নির্মাতা প্রতিষ্ঠানগুলো, যারা তুলনামূলক কম দামে এবং দ্রুত নতুন প্রযুক্তির পণ্য সরবরাহ করতে সক্ষম হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে গড়ে মাত্র ২০ শতাংশ পরিবারে এসি ব্যবহৃত হলেও যুক্তরাষ্ট্রে এ হার প্রায় ৯০ শতাংশ। ইউরোপে এতদিন স্বল্প সময়ের গরম, পরিবেশবান্ধব জীবনধারা, উচ্চ বিদ্যুৎ ব্যয়, এসির দাম এবং পুরোনো স্থাপত্যশৈলীর ভবনগুলোতে এসি স্থাপনের জটিলতার কারণে এর ব্যবহার সীমিত ছিল। তবে সাম্প্রতিক তাপপ্রবাহ সেই চিত্র বদলে দিচ্ছে।

চলতি বছরের তীব্র গরমে ইউরোপে প্রায় ২৮ হাজার মানুষের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। ফলে অনেকেই এখন প্রয়োজনের তাগিদে এসি কিনছেন। এই বাড়তি চাহিদার কারণে চীনের মিডিয়া, গ্রী এবং হায়ার-এর মতো প্রতিষ্ঠান ইউরোপে বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইউরোপের জন্য বিশেষভাবে তৈরি পোর্টেবল স্প্লিট এসির মতো নতুন পণ্য চীনা কোম্পানিগুলোকে প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে। সহজে বহনযোগ্য, কম শব্দযুক্ত এবং ছোট আকারের এসব এসি ইউরোপের পুরোনো ভবনের জন্যও উপযোগী হওয়ায় ক্রেতাদের আগ্রহ বাড়ছে। মিডিয়া জানিয়েছে, চলতি বছরে তাদের এই মডেলের দুই লাখের বেশি ইউনিট বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ।

অন্যদিকে, ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামসহ কয়েকটি ইউরোপীয় দেশ স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে চীনা এসির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের বিষয় বিবেচনা করছে। তবে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ উদ্যোগের সমালোচনা করে বলেছে, শুল্ক আরোপে সাধারণ ভোক্তার ব্যয় বাড়বে, কিন্তু সমস্যার সমাধান হবে না।

বিশ্লেষকদের মতে, ইউরোপে মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান তাপপ্রবাহের প্রেক্ষাপটে সাশ্রয়ী মূল্যের চীনা পণ্যের চাহিদা আরও বাড়তে পারে। একই সঙ্গে ইউরোপের এই পরিবর্তিত বাজার চীনের গৃহস্থালি সরঞ্জাম প্রস্তুতকারকদের জন্য নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি করছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষিণ কোরিয়ায় অভিনেতা লি সাং-বোর রহস্যজনক মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় অভিনেতা লি সাং-বোর রহস্যজনক মৃত্যু