রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন:

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার একটি রাজনৈতিক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বৃষকেতু চাকমা। আদালত তার জামিন আবেদন মঞ্জুর করলে তিনি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আইনজীবীর চেম্বারে যান।

পরে সেখান থেকে বের হওয়ার পর কোর্ট বিল্ডিং সংলগ্ন এলাকা থেকেই তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, দুপুর আনুমানিক ৩টার দিকে হোটেল কসমসের পেছনের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, কোতোয়ালি থানায় দায়ের করা ‘ডেভিল হান্ট’ সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিয়ানমার পাচারের পথে ১০০ বস্তা সার জব্দ, বিজিবির হাতে আটক ২

মিয়ানমার পাচারের পথে ১০০ বস্তা সার জব্দ, বিজিবির হাতে আটক ২