ডিজিএফআই’র নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী 4 The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ডিজিএফআই’র নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী 4

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
ডিজিএফআই’র নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী 4 ছবির ক্যাপশন:

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী। গত ২৩ ফেব্রুয়ারি সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তাকে মেজর জেনারেল পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও চৌকস কর্মকর্তা হিসেবে কায়ছার রশীদ চৌধুরী দীর্ঘদিন ধরেই পরিচিত। পেশাদারিত্ব, দক্ষতা এবং প্রশিক্ষণের ভিত্তিতে তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নেতৃত্বে আসীন হয়েছেন।

তিনি ২৯তম বিএমএ লং কোর্সের দ্বিতীয় সেরা ক্যাডেট হিসেবে কমিশন লাভ করেন এবং বর্তমানে তার কোর্সের প্রথম কর্মকর্তা হিসেবে বিবেচিত। সহকর্মীদের মতে, সামরিক প্রশিক্ষণ ও পেশাগত উৎকর্ষতায় তিনি বরাবরই এগিয়ে ছিলেন। দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সম্মানজনক সামরিক কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে তিনি দুইবার স্টাফ কোর্স সম্পন্ন করেন। এছাড়া তুরস্ক থেকে আর্টিলারি বেসিক কোর্স এবং পাকিস্তান থেকে গানারি স্টাফ কোর্স সম্পন্ন করেন। এই বহুমাত্রিক প্রশিক্ষণ তার পেশাগত দক্ষতাকে আরও সমৃদ্ধ করেছে।

দীর্ঘ সামরিক জীবনে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পার্বত্য চট্টগ্রামে আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এ তিন বছরেরও বেশি সময় প্রশিক্ষক (ডিরেক্টিং স্টাফ) এবং প্রধান প্রশিক্ষক (চিফ ইনস্ট্রাক্টর) হিসেবে দায়িত্ব পালন করেন। স্কুল অব আর্টিলারিতেও তিন মেয়াদে প্রশিক্ষক হিসেবে কাজ করে দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও তার অবদান উল্লেখযোগ্য। ২০১৯ সালে তিনি জাতিসংঘ সদর দপ্তরে যোগ দেন। সেখানে কর্মরত থাকাকালে তার প্রচেষ্টায় বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে অবস্থান সুসংহত করে। তার পুরো কার্যকালজুড়ে বাংলাদেশ এই শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়।

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর জন্য নতুন ডেপ্লয়মেন্ট ও সুযোগ সৃষ্টিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার পেশাগত দক্ষতা ও অক্লান্ত পরিশ্রমের জন্য তিনি জাতিসংঘ মহাসচিবের সামরিক উপদেষ্টার আস্থাভাজন ছিলেন বলে সহকর্মীরা উল্লেখ করেছেন।

একজন সাবেক সেনা কর্মকর্তা স্মৃতিচারণ করে বলেন, বিএমএ-তে তার ফার্স্ট টার্ম করপোরাল ছিলেন কায়ছার রশীদ। বুট পরা থেকে শুরু করে জীবনের প্রথম স্যালুট—সবকিছুই তিনি তার কাছ থেকে শিখেছিলেন। প্রশিক্ষণ, অপারেশন ও প্রশাসন—সবক্ষেত্রেই কায়ছার রশীদ চৌধুরী তার যোগ্যতার প্রমাণ রেখেছেন বলে তিনি মন্তব্য করেন।

ডিজিএফআই’র মতো একটি স্পর্শকাতর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সংস্থার নেতৃত্বে তাকে দায়িত্ব দেওয়াকে অনেকেই সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। সংশ্লিষ্ট মহলের মতে, তার বর্ণাঢ্য ক্যারিয়ার, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং পেশাদারিত্বই তাকে এ দায়িত্বের জন্য উপযুক্ত করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা প্রেক্ষাপটে গোয়েন্দা সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় অভিজ্ঞ ও প্রশিক্ষিত নেতৃত্ব সংস্থাটিকে আরও কার্যকরভাবে পরিচালনায় সহায়ক হবে।

মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরীর নেতৃত্বে ডিজিএফআই দেশের জাতীয় নিরাপত্তা, কৌশলগত স্বার্থ এবং আন্তর্জাতিক অঙ্গনে সমন্বিত গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পার্কের সামনে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ৩ মাসের শিশু, পরিচয় অ

পার্কের সামনে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ৩ মাসের শিশু, পরিচয় অ