রাজশাহী বিভাগীয় কমিশনার: কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে ৫ মিনিটে ব্যবস্থা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজশাহী বিভাগীয় কমিশনার: কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে ৫ মিনিটে ব্যবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
রাজশাহী বিভাগীয় কমিশনার: কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে ৫ মিনিটে ব্যবস্থা ছবির ক্যাপশন:

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ জানিয়েছেন, কোনো ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ৫ মিনিটের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হয়ে ব্যবস্থা নেবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজশাহী বিভাগের নির্বাচনী প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনভাবে মোতায়েন করা হয়েছে এবং প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে।

রাজশাহী বিভাগে ৩৯টি সংসদীয় আসনে মোট ভোটার এক কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন। মোট ভোটকেন্দ্র ৫৫০৪টি, যার মধ্যে ১৭৬৭টি গুরুত্বপূর্ণ। ভোট প্রশাসনে দায়িত্ব পালন করবেন ২১৮ জন নির্বাহী ও ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

আইন-শৃঙ্খলা বাহিনীর মোট এক লাখ ৪ হাজার ৬৬ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০ হাজার সেনাবাহিনী, বিজিবি ৪১২৩, রেঞ্জ পুলিশ ১৩৭৯৬, আরএমপি ২৪০৫, র্যাব ১০০৬ এবং আনসার ৭২ হাজার ৭৩৬ জন। প্রতি আসনে গড়ে ২৬৬৮ জন দায়িত্বে থাকবেন।

ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রের স্বচ্ছতা নিশ্চিত করতে ৫২৬৬টি কেন্দ্রে সিসিটিভি এবং ২৩১৮ বডি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্ লুর রহমানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
থানায় ঢুকে ওসিসহ ৭ পুলিশ সদস্যকে মারধর, মামলা

থানায় ঢুকে ওসিসহ ৭ পুলিশ সদস্যকে মারধর, মামলা