সমর্থকদের সংযত থাকার আহ্বান জানিয়ে জয় ঘোষণা মির্জা আব্বাসের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সমর্থকদের সংযত থাকার আহ্বান জানিয়ে জয় ঘোষণা মির্জা আব্বাসের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
সমর্থকদের সংযত থাকার আহ্বান জানিয়ে জয় ঘোষণা মির্জা আব্বাসের ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা-৮ এ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফলে তাঁর এই এগিয়ে থাকার তথ্য জানা যায়।

বেসরকারি হিসাব অনুযায়ী, মির্জা আব্বাস পেয়েছেন মোট ৫৭ হাজার ৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট। ফলে দু’প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ৫ হাজার ৬৯৬।

নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং হিজড়া ভোটার ১ জন।

ফলাফল ঘোষণার পর মির্জা আব্বাস সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, জনগণের সমর্থনেই এই জয় এসেছে। তবে যেহেতু এখনো সরকারিভাবে ফলাফল ঘোষণা হয়নি, তাই সবাইকে সংযত থাকার আহ্বান জানান তিনি। সরকারি ঘোষণা হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিজয় উদযাপন করা হবে বলেও জানান।

উল্লেখ্য, এটি বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার পর চূড়ান্ত ফলাফল নিশ্চিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অসুস্থ হয়ে হাসপাতালে রুহুল কবির রিজভী

অসুস্থ হয়ে হাসপাতালে রুহুল কবির রিজভী