নির্বাচন ঘিরে রাজধানীতে কড়াকড়ি, বাড়তি তল্লাশি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচন ঘিরে রাজধানীতে কড়াকড়ি, বাড়তি তল্লাশি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
নির্বাচন ঘিরে রাজধানীতে কড়াকড়ি, বাড়তি তল্লাশি ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি তৎপরতা বাড়ানো হয়। সন্ধ্যার পর শাহবাগ, ধানমন্ডি, উত্তরাসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও পথচারীদের তল্লাশি করতে দেখা যায়। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন থামিয়ে পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। প্রয়োজনে ব্যাগ ও গাড়ির ভেতরেও তল্লাশি চালানো হচ্ছে।

বিশেষ করে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের যাত্রীদের প্রতি নজরদারি বাড়ানো হয়েছে। রাতের দিকে গুলশান-বাড্ডা লিংক রোড এলাকায় র‍্যাব-১ বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধের লক্ষ্যে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই রাতে মোহাম্মদপুর এলাকাতেও সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই নিরাপত্তা ব্যবস্থা ভোটের দিন এবং ভোটগ্রহণ পরবর্তী সময়েও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
স্মৃতি, শিকড় ও দেশে ফেরা: জাইমা রহমানের ব্যক্তিগত গল্প

স্মৃতি, শিকড় ও দেশে ফেরা: জাইমা রহমানের ব্যক্তিগত গল্প