টকশোতে ভালো কথা বললেও ভোটারদের টাকা দিচ্ছেন অনেকে: নজরুল ইসলাম খান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টকশোতে ভালো কথা বললেও ভোটারদের টাকা দিচ্ছেন অনেকে: নজরুল ইসলাম খান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
টকশোতে ভালো কথা বললেও ভোটারদের টাকা দিচ্ছেন অনেকে: নজরুল ইসলাম খান ছবির ক্যাপশন:

টেলিভিশনের টকশোতে ভালো কথা বললেও বাস্তবে অনেকেই ভোটারদের টাকা দিচ্ছেন—এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

নজরুল ইসলাম খান বলেন, “অনেকেই টকশোতে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, কিন্তু বাস্তবে ভোটারদের টাকা দিচ্ছেন। এ বিষয়ে নির্বাচন কমিশন তাদের কীভাবে দেখছে, তা জানতে চেয়েছি। ইসি জানিয়েছে, এ ধরনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “লাখ লাখ নারীদের জন্য বিশেষ কাপড় তৈরি হচ্ছে, ব্যালট পেপার তৈরি করতে গিয়ে অনেকেই ধরা পড়ছে। এসব অনাচার কীভাবে বন্ধ করা হবে, সে বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় জানতে চাওয়া হয়েছে। বারবার জানানো হলেও কার্যকর পদক্ষেপ আমরা এখনো দেখতে পাচ্ছি না।”

বৈঠকে অংশ নেওয়া বিএনপির এই নেতা বলেন, “এবার যারা নির্বাচনে অংশ নিচ্ছে, তারা সবাই গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে একসঙ্গে রাজপথে ছিল।”

ব্যালট পেপার বিতরণ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছালে আমরা সন্তুষ্ট হতাম। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় আগের দিন ব্যালট পাঠানো হচ্ছে। এতে প্রিজাইডিং অফিসারের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দুর্নীতি অনুসন্ধানে সাবেক সচিব শহীদ খানের বিদেশ যাত্রায় নিষে

দুর্নীতি অনুসন্ধানে সাবেক সচিব শহীদ খানের বিদেশ যাত্রায় নিষে