আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা শেষ হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ছুটি শুরু হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে ১৫ ফেব্রুয়ারি (রবিবার) পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে শিক্ষার্থীরা ৫ দিনের টানা ছুটি পাবেন।
চূড়ান্তভাবে ছুটির দিনগুলো হলো:
-
১১ ও ১২ ফেব্রুয়ারি: সরকার ঘোষিত সাধারণ ছুটি
-
১৩ ও ১৪ ফেব্রুয়ারি: সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার)
-
১৫ ফেব্রুয়ারি: শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে ধর্মীয় ছুটি
এটি চলতি বছরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ও তালিকাভুক্ত পঞ্চম ছুটি।
কসমিক ডেস্ক