ব্যালট বাক্সে হাত দেওয়ার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ব্যালট বাক্সে হাত দেওয়ার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
ব্যালট বাক্সে হাত দেওয়ার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না ছবির ক্যাপশন:

নির্বাচনী নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেছেন, ‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না।’ নির্বাচন চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কারচুপির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

ব্যালট বাক্স ছিনতাই প্রসঙ্গে এডিসি জুয়েল রানা বলেন, নির্বাচন চলাকালে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। তাঁদের হাতে থাকবে আধুনিক ও শক্তিশালী অস্ত্র। এসব প্রস্তুতি দেখেই কেউ ব্যালট বাক্সে হাত দেওয়ার সাহস পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্র থাকবে কড়া নজরদারিতে। পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। কোনো ধরনের সন্ত্রাস, কেন্দ্র দখল বা ভোট কারচুপির চেষ্টা বরদাস্ত করা হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে নির্বাচন উপলক্ষে র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশের যৌথ ফুট পেট্রোল মহড়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুয়েল রানা বলেন, নির্বাচনকে ঘিরে মোহাম্মদপুর এলাকায় এমন পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে দুষ্কৃতিকারী ও বিশৃঙ্খলাকারীদের মধ্যে আতঙ্ক কাজ করছে।

তিনি দাবি করেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেকেই এলাকা ছেড়ে চলে গেছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির পক্ষ থেকে ঢাকা-১৩ আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রচারণা শেষ হওয়ায় এখন পুরো আসন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

সাধারণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে নিজের ভোট দিন। নির্বাচনের দিন শুধু ভোটার ও প্রশাসনের জন্যই নির্ধারিত থাকবে। দুষ্কৃতিকারীদের মনে ভয় ঢুকিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।

ঢাকা-১৩ আসনের ঝুঁকি প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে কোনো ঝুঁকিপূর্ণ এলাকা নেই। গত কয়েক দিনে কোথাও কোনো ধরনের সহিংসতার সুযোগ দেওয়া হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোট কাকে দেবেন, কী দেখে সিদ্ধান্ত নেবেন: পরামর্শ শায়খ আহমাদু

ভোট কাকে দেবেন, কী দেখে সিদ্ধান্ত নেবেন: পরামর্শ শায়খ আহমাদু