গাজীপুরে নিয়োগপত্র নিয়ে যোগ দিতে গিয়ে আটক চাকরিপ্রার্থী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গাজীপুরে নিয়োগপত্র নিয়ে যোগ দিতে গিয়ে আটক চাকরিপ্রার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
গাজীপুরে নিয়োগপত্র নিয়ে যোগ দিতে গিয়ে আটক চাকরিপ্রার্থী ছবির ক্যাপশন:

গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) একটি নিয়োগপত্র নিয়ে যোগদানের সময় এক প্রার্থী আটক হয়েছেন। আটক ব্যক্তির নাম সুজা মিয়া (৩২), তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা-এর কুকড়াপাড় গ্রামের ফজলুল হকের ছেলে।

সূত্র জানায়, দুটি প্লাম্বার পদসহ মোট ১৯টি শূন্য পদে ৩১ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য ২০২৫ সালের ৫ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সুজা মিয়া ৩ ফেব্রুয়ারি নিয়োগপত্র পান।

সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
রোববার বরিশাল আঞ্চলিক কার্যালয়ে যোগ দিতে গিয়ে তাকে গাজীপুর সদর দপ্তরে যোগাযোগ করতে বলা হয়। সোমবার সকালে তিনি ব্রি’র সদর দপ্তরে উপস্থিত হন। কাগজপত্র যাচাইয়ের সময় দেখা যায়, তার অ্যাডমিট কার্ডে অন্য ব্যক্তির ছবি সংযুক্ত ছিল—যার নাম মিলন মিয়া। অর্থাৎ পরীক্ষার সব ধাপ অন্য কেউ সম্পন্ন করেছিলেন।

জিজ্ঞাসাবাদে সুজা মিয়া স্বীকার করেন, তিনি মিলন মিয়া’কে চেনেন না, তবে শ্রীবরদীর মাহবুব নামের এক ব্যক্তির মাধ্যমে সাত লাখ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। পরে ব্রি কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিয়োগ জালিয়াতির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন। বিভিন্ন মহল দাবি করছেন, এ ধরনের অনিয়মে কোনো দালালচক্র বা অভ্যন্তরীণ যোগসাজশ রয়েছে কি না তা খতিয়ে দেখা উচিত।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোস্তাফিজের ৯ কোটির গল্পে বিশ্বকাপে হাজার কোটির ধাক্কা

মোস্তাফিজের ৯ কোটির গল্পে বিশ্বকাপে হাজার কোটির ধাক্কা