সিলেটে পাঁচদিন সব ধরনের জনসভা-মিছিল নিষিদ্ধ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সিলেটে পাঁচদিন সব ধরনের জনসভা-মিছিল নিষিদ্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
সিলেটে পাঁচদিন সব ধরনের জনসভা-মিছিল নিষিদ্ধ ছবির ক্যাপশন:

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে পাঁচদিনের জন্য সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত কোনো ব্যক্তি জনসভা আহ্বান, অনুষ্ঠানে যোগদান, মিছিল বা শোভাযাত্রা আয়োজন করতে পারবে না।

এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি আক্রমণাত্মক কার্য বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবে না। ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন, কোনো অস্ত্র বা শক্তি প্রদর্শন বা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিধানাবলি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি কমপক্ষে দুই বছর এবং সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের মুখোমুখি হবেন।

প্রশাসন আশা প্রকাশ করেছে, এই নিষেধাজ্ঞার মাধ্যমে ভোটের সময় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভোট বড় আমানত, সততা ধরে রাখতে চাই: মির্জা ফখরুল

ভোট বড় আমানত, সততা ধরে রাখতে চাই: মির্জা ফখরুল