নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: বিএনপি নেতা আমীর খসরু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: বিএনপি নেতা আমীর খসরু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: বিএনপি নেতা আমীর খসরু ছবির ক্যাপশন:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে দৃশ্যমান কোনো প্রতিপক্ষের সঙ্গে নয়, বরং একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি দল সক্রিয়ভাবে তৎপর হলেও বিএনপি এখনো সংযম ও শান্ত অবস্থানে রয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ট্রাফিক মোড় চত্বরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিনের ধানের শীষ প্রতীকের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।

আমীর খসরু বলেন, গত ১৭–১৮ বছরের রাজনৈতিক ত্যাগের প্রতিদান জনগণকে ভোটের মাধ্যমে দিতে হবে। তিনি উল্লেখ করেন, বিএনপি দেশের গণতন্ত্রের ধারক ও বাহক হিসেবে সবসময় কাজ করেছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি। তাই দলের প্রার্থীকে শুধু বিজয়ী নয়, বরং বিপুল ভোটের ব্যবধানে জয়ী করার আহ্বান জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই নির্বাচন বানচালের চেষ্টা করছে, তবে বিএনপি স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ চায়। তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নমুখী পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব পরিকল্পনার মাধ্যমে যুবক, নারী ও পুরুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং জাতীয়তাবাদী শক্তিকে জনগণের আস্থা অর্জনের পথে এগোতে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মিরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন কমিশনার ও বিএনপি নেতা নজরুল ইসলাম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিনসহ উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপি নেতারা।

এ ছাড়া উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচন শেষে দ্রুত সরকার গঠন, ১৫-১৮ ফেব্রুয়ারির মধ্যে ক্ষমত

নির্বাচন শেষে দ্রুত সরকার গঠন, ১৫-১৮ ফেব্রুয়ারির মধ্যে ক্ষমত