নেটে অনুশীলন দেখতে গিয়ে বলের আঘাতে স্টোকস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নেটে অনুশীলন দেখতে গিয়ে বলের আঘাতে স্টোকস

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
নেটে অনুশীলন দেখতে গিয়ে বলের আঘাতে স্টোকস ছবির ক্যাপশন:

সতীর্থ ক্রিকেটারদের অনুশীলন পর্যবেক্ষণের সময় বলের আঘাতে গুরুতর আহত হয়েছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। এতে তার মুখে একাধিক আঘাত লাগে। ডান পাশ কেটে যাওয়ার পাশাপাশি চোখের নিচে ফোলা ও কালচে দাগ দেখা যায়, এমনকি নাক দিয়েও রক্ত ঝরতে থাকে।

ঘটনার সময় ডারহামের কাউন্টি ক্লাবের ক্রিকেটাররা নেটে অনুশীলন করছিলেন। বেন স্টোকস তখন ব্যাটিং বা বোলিং করছিলেন না, পাশেই দাঁড়িয়ে অনুশীলন দেখছিলেন। এ সময় হঠাৎ একটি বল এসে তার মুখে আঘাত করে।

ইনজুরি থেকে ফেরার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই এই দুর্ঘটনার শিকার হন স্টোকস। তবে ঘটনার পরও নিজের স্বভাবসুলভ রসিকতা বজায় রাখেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ক্ষত-বিক্ষত মুখের ছবি শেয়ার করে হাসির ইমোজি ব্যবহার করে লেখেন, বলের শক্তি কতটা ভয়ংকর হতে পারে, তা দেখা উচিত।

ইএসপিএন ক্রিকইনফোর তথ্যমতে, গত মাসে সিডনিতে শেষ হওয়া অ্যাশেজ টেস্টের পর থেকে অ্যাডাক্টর ইনজুরিতে ভুগছিলেন স্টোকস। সে কারণে তিনি পুনর্বাসন কর্মসূচিতে ছিলেন। চলতি মাসের শেষ দিকে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ইংল্যান্ড লায়ন্স দলের অনানুষ্ঠানিক কোচ হিসেবে আবুধাবি সফরে যাওয়ার কথা ছিল তার।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আর সাদা বলের ক্রিকেটে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। ফলে শনিবার শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ইংল্যান্ড দলের বাইরে রয়েছেন।

ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার সম্ভাব্য সময় হিসেবে আগামী জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রাখা হচ্ছে। এর আগে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাঠে নামার কথা রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪–১ ব্যবধানে হারের পর স্টোকস জানিয়েছিলেন, কোচ ব্রেন্ডন ম্যাককালামকে সঙ্গে নিয়ে তিনি ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যেতে আগ্রহী।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভোটের দায়িত্বে পুলিশ সদস্যদের জন্য ২২ বিধিনিষেধ

ভোটের দায়িত্বে পুলিশ সদস্যদের জন্য ২২ বিধিনিষেধ