আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থী মশিউর রহমান রাঙ্গার ৩০হাজার টাকা জরিমানা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থী মশিউর রহমান রাঙ্গার ৩০হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থী মশিউর রহমান রাঙ্গার ৩০হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব এমপি প্রার্থী মশিউর রহমান রাঙ্গাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে ওই জরিমানা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

জানাগেছে, আচরণবিধি লঙ্ঘন করে 
লালমনিরহাট - ১ আসনের (হাতিবান্ধা ও পাটগ্রাম) জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী মশিউর রহমান রাঙ্গার পক্ষে নেতাকর্মীরা পাটগ্রাম উপজেলার ঢাকা - বুড়িমারী  সড়কে মোটরসাইকেল শো ডাউন করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের পথরোধ করে। পরে পাটগ্রাম উপজেলায় নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্টেট ফয়সাল আহমেদ রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৬-এর ২৭ ধারায় প্রার্থী মশিউর রহমান রাঙ্গার নামে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে প্রার্থী মশিউর রহমান রাঙ্গা জানান, ছোটখাটো মোটরসাইকেল শো ডাউন সকল দলের নেতাকর্মীরাই করছেন। অনেক প্রার্থীর পক্ষে নিয়মিত বিশাল বিশাল মিছিল করা হচ্ছে। কিন্তু তাদের জরিমানা করার বিষয়টি নজরে আসছে না। আমাদের জরিমানা করা হয়েছে, আমরা আইনকে শ্রদ্ধা জানিয়ে তা তাৎক্ষণিক পরিশোধ করেছি।

নিউজটি পোস্ট করেছেন : জেলা প্রতিনিধি, লালমনিরহাট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় ২০ কুকুর হত্যার দায়ে তিনজনের কারাদণ্ড

ঢাকায় ২০ কুকুর হত্যার দায়ে তিনজনের কারাদণ্ড