ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ঘোষণা, নির্বাচনী নিরাপত্তা বাড়ানো হচ্ছে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ঘোষণা, নির্বাচনী নিরাপত্তা বাড়ানো হচ্ছে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ঘোষণা, নির্বাচনী নিরাপত্তা বাড়ানো হচ্ছে ছবির ক্যাপশন:

নির্বাচন কমিশন (ইসি) রোববার ঘোষণা করেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রে মোবাইল ফোন প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম জানিয়েছে, নির্বাচনী দায়িত্ব পালনরত রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো ভোটার মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না।

শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার ও ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার ফোন রাখতে পারবেন।

নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে ২৫,৭০০ কেন্দ্রে পুলিশ সদস্যদের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এছাড়াও ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ চালু করা হয়েছে, যা শুধুমাত্র নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী ব্যবহার করবে।

অ্যাপের মাধ্যমে কোনো ভোটকেন্দ্র বা আশপাশে সহিংসতা বা গোলযোগ ঘটলে দ্রুত সংশ্লিষ্ট বাহিনী, রিটার্নিং অফিসার ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে বার্তা পৌঁছানো যাবে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আমগাছ থেকে শ্রমিক নেতা ঝুলন্ত অবস্থায় উদ্ধার

আমগাছ থেকে শ্রমিক নেতা ঝুলন্ত অবস্থায় উদ্ধার