আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রীকে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রীকে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রীকে ছবির ক্যাপশন:

রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শন শেষে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। শনিবার (১ আগস্ট) সাংবাদিকদের তিনি জানান, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে একসময় এই গোপন বন্দিশালার একটি কক্ষে রাখা হয়েছিল। পরে তাকে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।

চিফ প্রসিকিউটর বলেন, বিভিন্ন সাক্ষ্য, ভুক্তভোগীদের বর্ণনা এবং তদন্তের তথ্য বিশ্লেষণ করে এ বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তিনি জানান, টিএফআই সেলে মোট ২৯টি কক্ষ রয়েছে এবং এসব কক্ষ কী উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল, সে বিষয়ে সংশ্লিষ্ট আসামিদের আদালতে ব্যাখ্যা দিতে হবে।

তিনি আরও বলেন, এখনো গুম ও নিখোঁজ হওয়া প্রায় আড়াই শতাধিক ব্যক্তির সন্ধান মেলেনি। তাদের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী এবং সাজেদুল ইসলাম সুমনের নাম উল্লেখযোগ্য। নিখোঁজ ব্যক্তিদের বর্তমান অবস্থান সম্পর্কে সংশ্লিষ্টদের কাছেও নিশ্চিত কোনো তথ্য নেই বলে মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে ভুক্তভোগী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশিম আরমানের বর্ণনার সঙ্গে মিলিয়ে তিনি যে কক্ষে আটক ছিলেন বলে ধারণা করা হয়, সেটিও ঘুরে দেখেন বিচারক ও প্রসিকিউশন টিম।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউশন টিম, আসামিপক্ষের আইনজীবী, গুম কমিশনের সদস্য নুর খান লিটন এবং গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি আয়নাঘর পরিদর্শনে অংশ নেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ র‍্যাব, ডিজিএফআই ও ডিবির কথিত গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেবিদ্বারে ২৭ দিনের শিশুকে বিক্রি, সিসিটিভিতে ধরা পড়ল নাটক

দেবিদ্বারে ২৭ দিনের শিশুকে বিক্রি, সিসিটিভিতে ধরা পড়ল নাটক