শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ, নোবিপ্রবির সঙ্গে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের চুক্তি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ, নোবিপ্রবির সঙ্গে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের চুক্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ, নোবিপ্রবির সঙ্গে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের চুক্তি ছবির ক্যাপশন:

শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকে নোবিপ্রবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ গুঙ্গোর স্বাক্ষর করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের একাডেমিক ও বৈজ্ঞানিক সক্ষমতাকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে শিক্ষা ও গবেষণায় নতুন সহযোগিতার ভিত্তি তৈরি হয়েছে।

অনুষ্ঠানে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এই সমঝোতা স্মারক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি, বৈশ্বিক পরিসরে অংশগ্রহণ বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ গুঙ্গোর বলেন, এ সমঝোতা দুই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে। পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা, উদ্ভাবন এবং বাংলাদেশ-তুরস্কের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে নোবিপ্রবির ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, সহযোগী অধ্যাপক ড. মো. শহিদ সারওয়ারসহ দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী বিনিময়, শিক্ষক ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা, পাইলট প্রকল্প বাস্তবায়ন, সেমিনার, সম্মেলন ও কর্মশালা আয়োজন, বৈজ্ঞানিক প্রকাশনা বিনিময় এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে নোবিপ্রবির আন্তর্জাতিক সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য বৈশ্বিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নেতানিয়াহুর দাবি: ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানা ধ্ব

নেতানিয়াহুর দাবি: ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানা ধ্ব