একই দিনে বিদেশি শিল্পীর কনসার্ট, রুনা লায়লার সম্মান নিয়ে প্রশ্ন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

একই দিনে বিদেশি শিল্পীর কনসার্ট, রুনা লায়লার সম্মান নিয়ে প্রশ্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
একই দিনে বিদেশি শিল্পীর কনসার্ট, রুনা লায়লার সম্মান নিয়ে প্রশ্ন ছবির ক্যাপশন:

রাজধানীতে একই দিনে আয়োজিত একাধিক সংগীতানুষ্ঠানকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে জনপ্রিয় শিল্পী মনির খানের মন্তব্য। কিংবদন্তি শিল্পী রুনা লায়লার একক সংগীতানুষ্ঠানের দিনেই পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কনসার্ট আয়োজন করাকে তিনি দেশের সংগীতাঙ্গনের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

গত শুক্রবার (২৪ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত হয় তিনটি বড় কনসার্ট। এর মধ্যে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দীর্ঘ ৬২ বছর পর একক সংগীতানুষ্ঠানে মঞ্চে ওঠেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লা। একই দিনে রাজধানীর ১০০ ফিট এলাকার মাদানী অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের কনসার্ট।

এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মনির খান বলেন, একই দিনে বিদেশি শিল্পীর কনসার্ট আয়োজন করে দেশের একজন কিংবদন্তি শিল্পীকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। তার ভাষায়, একটি অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা সম্ভব ছিল এবং রাষ্ট্রীয়ভাবে সম্মানিত একজন শিল্পীর আয়োজনকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, রুনা লায়লার মতো শিল্পী বাংলাদেশের সংগীত ইতিহাসে বিরল। তার অবদান অনন্য এবং ভবিষ্যতে এমন শিল্পী পাওয়া কঠিন হবে। তাই দেশের শিল্পীদের প্রতি আরও বেশি সম্মান ও সংবেদনশীলতা দেখানোর আহ্বান জানান তিনি।

মনির খান ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়িয়ে চলারও আহ্বান জানান। তার মতে, দেশের কিংবদন্তি শিল্পীদের বিশেষ আয়োজনের দিন বিদেশি শিল্পীর বড় কনসার্ট না রাখলে দর্শক-শ্রোতারাও বিভক্ত হতেন না এবং শিল্পীদের প্রতি সম্মানও অক্ষুণ্ন থাকত।

উল্লেখ্য, শুক্রবারের অনুষ্ঠানে রুনা লায়লাকে রাষ্ট্রীয়ভাবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘ বিরতির পর তার একক সংগীতসন্ধ্যা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। একই সময়ে আতিফ আসলামের কনসার্টেও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। এ দুই আয়োজন একই দিনে হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা ও মতামত দেখা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
৮০ সমিতির কর্মীরা বাড়তি সময় কাজ করবেন পল্লী বিদ্যুতে

৮০ সমিতির কর্মীরা বাড়তি সময় কাজ করবেন পল্লী বিদ্যুতে