ইসলামী ব্যাংককে আরও ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইসলামী ব্যাংককে আরও ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
ইসলামী ব্যাংককে আরও ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক ছবির ক্যাপশন:

তারল্য সংকট মোকাবিলা এবং গ্রাহকদের নগদ অর্থ উত্তোলনের চাপ সামাল দিতে বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে। সোমবার ব্যাংক সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রবিবারও কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংককে একই পরিমাণ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। ব্যাংকটির পক্ষ থেকে ১০ হাজার কোটি টাকার সহায়তা চাওয়া হলেও প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ কোটি টাকা প্রদান করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে আরও সহায়তার বিষয়টি পর্যালোচনা করা হতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত মাত্র নয় দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকার আমানত উত্তোলন করেছেন গ্রাহকরা। এর ফলে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের ওপর চাপ তৈরি হয়।

ব্যাংকটির অভ্যন্তরীণ হিসাবেও দেখা যায়, ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত আমানত কমেছে ৪ হাজার ২০৪ কোটি টাকা। পরবর্তী দুই দিনে আরও প্রায় ২ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়। ফলে তারল্য পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সহায়তার প্রয়োজন হয়।

পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে সম্প্রতি ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিনে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল করে। পাশাপাশি ব্যাংকের পর্ষদের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের স্থিতিশীলতা এবং জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, নতুন ব্যবস্থাপনায় ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা দরে চাল

খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা দরে চাল