টেকনাফে বাস থামিয়ে গুলি, বিকাশকর্মীর ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টেকনাফে বাস থামিয়ে গুলি, বিকাশকর্মীর ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
টেকনাফে বাস থামিয়ে গুলি, বিকাশকর্মীর ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ ছবির ক্যাপশন:

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র দুর্বৃত্তরা সড়কে ব্যারিকেড দিয়ে একটি যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের দুই কর্মীর ওপর হামলা চালিয়ে প্রায় ৫৭ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। হামলার সময় গুলি ছোড়া ও ছুরিকাঘাতের ঘটনায় দুই বিকাশকর্মী আহত হন। ঘটনার পর অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) দুপুরে টেকনাফ স্থলবন্দরের পাশে ১৪ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাসে করে বিকাশের দুই কর্মী নগদ অর্থ বহন করছিলেন। পথে ১৪ নম্বর ব্রিজ এলাকায় একদল অস্ত্রধারী সড়কে ব্যারিকেড দিয়ে বাসটির গতিরোধ করে। এরপর তারা গুলি ছুড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং বিকাশকর্মীদের লক্ষ্য করে হামলা চালায়। এ সময় একজনকে ছুরিকাঘাত করা হয়। পরে তাদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহতদের মধ্যে মো. আরমান টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি হ্নীলা ও লেদা এলাকার বিকাশের এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।

আহত আরমান দাবি করেন, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। তার ভাষ্য, তারা নগদ অর্থ বহন করছেন—এ তথ্য দুর্বৃত্তরা কীভাবে জানল, তা তদন্ত করা উচিত। তিনি আরও প্রশ্ন তোলেন, গুলি শুরু হওয়ার পরও বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ না করে কেন থেমে ছিল। তার মতে, বাসচালক বা সংশ্লিষ্ট কারও যোগসাজশ ছিল কি না, সেটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, কক্সবাজারগামী একটি বাস থামিয়ে বিকাশকর্মীদের ওপর হামলা চালিয়ে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে লুট হওয়া টাকার সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আয়নাঘর পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক

আয়নাঘর পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক