রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৩১ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৩১

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৩১ ছবির ক্যাপশন:

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪৩১ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

শনিবার (১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, আটক ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৩ জন, লালবাগ বিভাগ থেকে ২১ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৮ জন, মতিঝিল বিভাগ থেকে ৩৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৮ জন, মিরপুর বিভাগ থেকে ১৩৫ জন, গুলশান বিভাগ থেকে ৫১ জন, উত্তরা বিভাগ থেকে ৫৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৮ জনকে আটক করা হয়েছে।

ডিএমপি জানায়, অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৫৬ পিস ইয়াবা এবং ১৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া ৪৯৪ দশমিক ১২ গ্রাম স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, একটি পিকআপ, একটি বাস এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অভিযানের সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নে জোর প্রধানমন্ত্রীর

বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নে জোর প্রধানমন্ত্রীর