হিলি সীমান্তে ২ হাজার অ্যাম্পলসহ আটক ২ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হিলি সীমান্তে ২ হাজার অ্যাম্পলসহ আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
হিলি সীমান্তে ২ হাজার অ্যাম্পলসহ আটক ২ ছবির ক্যাপশন: হিলি সীমান্ত এলাকায় পুলিশের অভিযানে জব্দ করা হয় ২ হাজার অ্যাম্পল।

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার অ্যাম্পলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) গভীর রাতে হিলি সিপি থেকে বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেন— হিলির ধরন্দা ফকিরপাড়া এলাকার আযাদ খানের ছেলে সুরুজ খান (৪৫) এবং বালুর চর এলাকার মৃত হাসান আলীর ছেলে রবিউল ইসলাম (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে হিলি সিপি থেকে বাজার রোড এলাকায় একদল মাদক কারবারি মাদক কেনাবেচার সঙ্গে জড়িত রয়েছে। খবর পাওয়ার পর পুলিশের একটি বিশেষ টিম সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হয়।

পরে তাদের কাছে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ২ হাজার অ্যাম্পল উদ্ধার করা হয়। জব্দকৃত অ্যাম্পলগুলো মাদক হিসেবে ব্যবহৃত হয় বলে জানিয়েছে পুলিশ।

ওসি জাকির হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার ও কেনাবেচা রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দেড়শ বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে মাদারীপুরের বড় মসজিদ

দেড়শ বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে মাদারীপুরের বড় মসজিদ