১১ থেকে ১৩ ফেব্রুয়ারি বেনাপোল বন্দরে কার্যক্রম স্থগিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১১ থেকে ১৩ ফেব্রুয়ারি বেনাপোল বন্দরে কার্যক্রম স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
১১ থেকে ১৩ ফেব্রুয়ারি বেনাপোল বন্দরে কার্যক্রম স্থগিত ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্টদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করা হবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে আগামী তিন দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচন শেষ হলে নির্ধারিত সময় অনুযায়ী পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সি অ্যান্ড এফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকরা ভোটাধিকার প্রয়োগের জন্য নিজ নিজ এলাকায় চলে গেছেন। এ কারণে এই স্থলবন্দর দিয়ে তিন দিনের জন্য পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে।

অ্যাসোসিয়েশন সূত্রে আরও জানানো হয়, নির্বাচনী ছুটি শেষে সংশ্লিষ্ট সব পক্ষ কর্মস্থলে ফিরে এলে আগামী শনিবার সকাল থেকে আবারও স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। এই সময়ে বন্দর এলাকায় কোনো ধরনের পণ্য পরিবহন বা শুল্ক সংক্রান্ত কার্যক্রম চলবে না।

বেনাপোল স্থলবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হওয়ায় এই সাময়িক বন্ধের বিষয়টি আগেভাগেই সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে। এতে করে ব্যবসায়ীরা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন বলে আশা প্রকাশ করেছে বন্দর কর্তৃপক্ষ।

নির্বাচন পরবর্তী সময়ে কোনো জটিলতা ছাড়াই দ্রুত আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ বিকেলে এলপিজির নতুন দর ঘোষণা করবে বিইআরসি

আজ বিকেলে এলপিজির নতুন দর ঘোষণা করবে বিইআরসি