দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, এগিয়ে ছাত্রীরা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, এগিয়ে ছাত্রীরা ছবির ক্যাপশন:

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় গড় পাসের হার হয়েছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ। পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এ ফলাফল প্রকাশ করেন।

দাখিলে পাসের হারে এগিয়ে ছাত্রীরা

এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দেশের ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ১ লাখ ৫৮ হাজার ৩৫০ জন এবং ছাত্রী ১ লাখ ৩৮ হাজার ৬৩২ জন। এর মধ্যে ৮১ হাজার ৭৬৫ জন ছাত্র উত্তীর্ণ হয়েছে। ছাত্রদের পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬৪ শতাংশ।

অন্যদিকে ৮৩ হাজার ৩৫ জন ছাত্রী পাস করেছে। ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক ৮৯ শতাংশ। ফলে পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে ছাত্ররা

দাখিল পরীক্ষায় এবার মোট ৬ হাজার ৭১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ছাত্ররা এগিয়ে রয়েছে।

প্রকাশিত ফল অনুযায়ী, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ৫৭২ জন ছাত্র এবং ৩ হাজার ১৪৪ জন ছাত্রী। অর্থাৎ পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনে ছাত্রদের সংখ্যা বেশি।

এসএসসি ও সমমানে ১৮ লাখের বেশি ফরম পূরণ

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার হয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচনে জয় পেলে সিলেটে খাল খনন শুরু হবে: তারেক রহমান

নির্বাচনে জয় পেলে সিলেটে খাল খনন শুরু হবে: তারেক রহমান