কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন ছবির ক্যাপশন:

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্য সচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা রশীদ আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম সুবাহানী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মুফতি শুয়াইব ইব্রাহিম, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আবু ইউসুফ ও মাওলানা আব্দুল গাফফার প্রমুখ।

আয়োজকরা জানান, কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণের মধ্যে বিষয়টি নিয়ে মতামত রয়েছে এবং তারা তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে চান। গণস্বাক্ষরের মাধ্যমে সংগৃহীত মতামত যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। কর্মসূচি দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে পরিচালিত হবে।

মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, ইসলামের মৌলিক বিশ্বাস অনুযায়ী হযরত মুহাম্মদ (সা.) হলেন মহান আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী। পবিত্র কোরআন ও সুন্নাহর স্পষ্ট ঘোষণায় তার পরে আর কোনো নবীর আগমন হবে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করার মাধ্যমে এই মৌলিক বিশ্বাসকে অস্বীকার করেছেন। বিশ্বের অধিকাংশ ওলামায়ে কেরাম ও মুসলিম দেশগুলো তাদের ইসলামের সীমানার বাইরে মনে করে।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে ইসলামের রীতি ও ইবাদত পালন করে, যা সাধারণ মুসলিমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করলে ইসলামের মৌলিক পরিচিতি রক্ষিত হবে।

মাওলানা আব্দুল কাইয়ুম সুবাহানী উল্লেখ করেন, মুসলিম পরিচয়ে কাদিয়ানীরা হজ পালন বা মুসলিমদের জন্য নির্দিষ্ট ধর্মীয় সুবিধা গ্রহণ করে, যা ধর্মীয় ও নৈতিকভাবে প্রতারণার সমতুল্য। রাষ্ট্রীয় স্বীকৃতি থাকলে এই ধোঁয়াশা দূর হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিক্ষোভ দমনে কঠোরতা বাড়লে খামেনির বিরুদ্ধে চরম পদক্ষেপের ইঙ্

বিক্ষোভ দমনে কঠোরতা বাড়লে খামেনির বিরুদ্ধে চরম পদক্ষেপের ইঙ্