খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে ছবির ক্যাপশন:

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর নিখোঁজ মানুষের তালিকায় যুক্ত হয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তান। ধসে পড়া একটি আবাসিক ভবনের পর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছেন এই ফুটবলার।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় লুকাস ত্রেহো জানান, প্লায়া গ্রান্দেতে তাদের বসবাস করা ভবনটি সম্পূর্ণ ধসে পড়েছে। এরপর থেকেই তার স্ত্রী ইয়ানিনা মারানেয়া এবং দুই সন্তান অ্যারন ও আইনহোয়ার কোনো খোঁজ মিলছে না। তিনি লেখেন, ভবনটি ধসে পড়েছে এবং পরিবারের কোনো খবর তিনি জানেন না। কেউ তাদের দেখে থাকলে তথ্য জানাতে এবং বার্তাটি ছড়িয়ে দিতে অনুরোধ জানান তিনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভূমিকম্পের সময় হয়তো তার পরিবার ভবনের ভেতরে ছিল না।

৩৮ বছর বয়সী লুকাস ত্রেহো বর্তমানে ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুইরার হয়ে খেলছেন। পরিবারের সদস্যদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানিয়েছেন, পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন বহু মানুষ এবং বিভিন্ন এলাকায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রথমে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মাত্র এক মিনিট পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। দুটি কম্পনের কেন্দ্রস্থল ছিল ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলসংলগ্ন মোরন এলাকার কাছে। ভয়াবহ এই দুর্যোগের পর দেশজুড়ে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সব বাহিনী একযোগে কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান তারেক রহমান, আনুষ্ঠানিক ঘোষণা অ

গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান তারেক রহমান, আনুষ্ঠানিক ঘোষণা অ