বিয়ের তিন দিন পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিয়ের তিন দিন পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
বিয়ের তিন দিন পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের ছবির ক্যাপশন:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিয়ের আনন্দ শেষ হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. আল আমিন (৩০) নামে এক নববিবাহিত যুবক। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে সেনবাগ–সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ বেপারী বাড়ির আব্বাস ক্বারির ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাবা ও ভাইয়ের সঙ্গে ছাতারপাইয়া বাজারে পারিবারিক ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয়রা জানান, গত সোমবার পারিবারিকভাবে আল আমিনের বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে সোনাইমুড়ী থেকে নিজ বাড়িতে ফেরার পথে কুটিরবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মুরগিবাহী অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে আল আমিন গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

আল আমিনের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিয়ের মাত্র তিন দিনের মাথায় এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষেই দুর্ঘটনাটি ঘটে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স