২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ছবির ক্যাপশন:

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৭০ জনকে সন্দেহভাজন হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে এবং পরীক্ষায় ১৩৫ জনের হাম নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশে মোট এক লাখ ২৭ হাজার ৪১০ জনকে সন্দেহভাজন হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে পরীক্ষায় ১৫ হাজার ৮৭৪ জনের হাম নিশ্চিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সন্দেহভাজন হামরোগীদের মধ্যে এক লাখ ১০ হাজার ১৮২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ছয় হাজার ৫৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৩৯ জন শিশুর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। আর ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সন্দেহভাজন ও নিশ্চিত রোগীর সংখ্যা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্তদের চিকিৎসা ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে হাম পরিস্থিতি পর্যবেক্ষণে সারাদেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তথ্য সংগ্রহ ও হালনাগাদ করা হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে সময়মতো টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ এবং শিশুদের স্বাস্থ্যগত লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে আসছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে যুক্তরাজ্য থেকে তেহরানে ফিরলেন ই

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে যুক্তরাজ্য থেকে তেহরানে ফিরলেন ই