ময়মনসিংহ-১১ আসনে ৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ময়মনসিংহ-১১ আসনে ৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
ময়মনসিংহ-১১ আসনে ৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা ছবির ক্যাপশন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, গণভোটের ব্যালট, অমোচনীয় কালি এবং প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।

সরঞ্জাম গ্রহণের পর আনসার ও পুলিশ সদস্যদের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলো নিজ নিজ কেন্দ্রে নিয়ে যান।

উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১০৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ২০ জন, নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৬৩৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। তরুণ ভোটারের সংখ্যা প্রায় ২৩ হাজার।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে এবারের নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ফখর উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জাহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. মোস্তফা কামাল।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জাহিদুল ইসলামের মধ্যে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ত্রয়োদশ সংসদ নির্বাচন: খালেদা জিয়ার নামে আরও একটি মনোনয়ন ফরম

ত্রয়োদশ সংসদ নির্বাচন: খালেদা জিয়ার নামে আরও একটি মনোনয়ন ফরম