মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি!

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ছবির ক্যাপশন:

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়ে ইতিহাস গড়েছেন Lionel Messi। তবে ম্যাচ শেষে তার দুর্দান্ত পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় এসেছে একটি বিতর্কিত ট্যাকল, যা নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ঘটনাটি ঘটে। তখন আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। এক পর্যায়ে আলজেরিয়ার ডিফেন্ডার Aïssa Mandi-এর পেছন থেকে চ্যালেঞ্জ করেন মেসি। অভিযোগ রয়েছে, ওই সময় মেসির বুটের স্টাড সরাসরি মান্ডির পায়ের পেছনের অংশে আঘাত করে।

ঘটনার পর মান্ডি কিছু সময় মাঠে শুয়ে থাকলেও পরে খেলা চালিয়ে যান। রেফারি ফাউলের বাঁশি বাজালেও মেসিকে কোনো ধরনের কার্ড দেখানো হয়নি। বিষয়টি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যবেক্ষণ করলেও তা ‘সিরিয়াস ফাউল প্লে’ হিসেবে বিবেচিত হয়নি।

এই সিদ্ধান্ত ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক ফুটবলপ্রেমী দাবি করেন, ঘটনাটি সরাসরি লাল কার্ডের মতো গুরুতর অপরাধ ছিল। তাদের মতে, অন্য কোনো খেলোয়াড় একই ধরনের ট্যাকল করলে হয়তো মাঠ ছাড়তে হতো।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক সমর্থক ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন যে, ভিএআর পর্যালোচনার পরও কোনো কার্ড না দেখানো বিস্ময়কর। অনেকে আবার অভিযোগ তুলেছেন, বড় তারকা হওয়ার কারণে মেসি সুবিধা পেয়েছেন।

ম্যাচ-পরবর্তী বিশ্লেষণেও বিষয়টি উঠে আসে। ক্রীড়া বিশ্লেষক Ale Moreno রেফারির সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ঘটনাটি তার দৃষ্টিতে লাল কার্ডের পর্যায়ে পড়তে পারে। তার মতে, এমন সিদ্ধান্ত ফুটবলে তারকাদের প্রতি পক্ষপাতিত্বের বিতর্ককে নতুন করে উসকে দেয়।

তবে ম্যাচের আনুষ্ঠানিক সিদ্ধান্ত অনুযায়ী, ঘটনাটিতে কোনো শাস্তিমূলক কার্ড দেওয়া হয়নি। ফলে হ্যাটট্রিকের নায়ক মেসির পারফরম্যান্স যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি ওই ট্যাকলও ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণভোটের প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

গণভোটের প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা