নাটোরে নির্মাণাধীন গ্রিড স্টেশনে ডাকাতি, প্রায় ২ কোটি টাকার মালামাল লুট The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নাটোরে নির্মাণাধীন গ্রিড স্টেশনে ডাকাতি, প্রায় ২ কোটি টাকার মালামাল লুট

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
নাটোরে নির্মাণাধীন গ্রিড স্টেশনে ডাকাতি, প্রায় ২ কোটি টাকার মালামাল লুট ছবির ক্যাপশন:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিড সাব-স্টেশনে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১ কোটি ৯৩ লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত প্রায় ১টা পর্যন্ত উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কাছুটিয়া খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতরা গ্রিডে কর্মরত চারজন পাহারাদারকে জিম্মি করে বেঁধে রেখে দীর্ঘ সময় ধরে লুটপাট চালায়।

জানা যায়, বিদ্যুৎ বিভাগের আওতায় Power Grid Company of Bangladesh-এর উদ্যোগে সাব-স্টেশনটি নির্মাণাধীন রয়েছে। বর্তমানে সেখানে সিভিল কনস্ট্রাকশন ও ইলেকট্রিক ফিটিংসের কাজ চলছিল। প্রকল্পে ইলেকট্রিক কাজের দায়িত্বে রয়েছে একটি চীনা কোম্পানি।

গ্রিডের উপ-সহকারী প্রকৌশলী আনাস আলী জানান, ডাকাতরা প্রায় এক কোটি ১৩ লাখ টাকা মূল্যের ৩৬৮টি ব্যাটারি, ৫৩ লাখ টাকার প্রায় দুই হাজার মিটার তামার তার এবং প্রায় ২৬ লাখ ৬০ হাজার টাকার অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে গেছে। সব মিলিয়ে লুট হওয়া মালামালের মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকারও বেশি।

এছাড়া ঘটনাস্থলে থাকা দুটি সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় ডাকাতরা, যাতে তাদের পরিচয় শনাক্ত করা না যায়। পাহারাদারদের ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে যায় তারা।

পাহারাদার মকছেদ আলী জানান, সন্ধ্যার পর হঠাৎ কয়েকজন ব্যক্তি ভেতরে প্রবেশ করে তাদের জিম্মি করে। পরে আরও ১৫-২০ জন ডাকাত ভেতরে ঢুকে পড়ে এবং অস্ত্রের মুখে সবাইকে হাত, চোখ ও মুখ বেঁধে ফেলে। এরপর দীর্ঘ সময় ধরে গ্রিডের ভেতরে গাড়ি ঢুকিয়ে মালামাল সরিয়ে নেওয়া হয়।

অন্য পাহারাদার আবুল কাশেম বলেন, তারা একটি কক্ষে আটকে ছিলেন এবং ভেতরে লুটপাটের শব্দ শুনতে পান। পরে ভোরে কোনোভাবে বাঁধন খুলে বের হয়ে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুর রশীদ জানান, সাব-স্টেশনটি চালু হলে বড়াইগ্রামসহ আশপাশের কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হতো। আগামী জুনে উদ্বোধনের পরিকল্পনা থাকলেও এই ঘটনায় কাজের গতি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুমন কুমার ও বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় ঘটনাস্থল পরিদর্শন করেন।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে