কাশ্মীর সংহতি দিবসে ভারতের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন শেহবাজ শরিফ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কাশ্মীর সংহতি দিবসে ভারতের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন শেহবাজ শরিফ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
কাশ্মীর সংহতি দিবসে ভারতের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন শেহবাজ শরিফ ছবির ক্যাপশন:

ভারতের যেকোনো ধরনের উসকানির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, ভারত যদি কোনো উসকানিমূলক পদক্ষেপ নেয়, তাহলে পাকিস্তান সমান ও দৃঢ় শক্তিতে পাল্টা প্রতিক্রিয়া জানাবে এবং যে ফ্রন্ট থেকে উসকানি আসবে, ঠিক সেখানেই জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ‘কাশ্মীর সংহতি দিবস’ উপলক্ষে আজাদ কাশ্মীরের আইনসভায় দেওয়া বিশেষ ভাষণে এসব কথা বলেন শেহবাজ শরিফ। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ।

শেহবাজ শরিফ বলেন, ভারত যদি কোনো ধরনের উসকানি দেয়, তাহলে পাকিস্তান তা সহ্য করবে না। তিনি আরও বলেন, ভারতের পক্ষ থেকে আসা উসকানির বিরুদ্ধে পাকিস্তানের প্রতিক্রিয়া হবে দৃঢ় ও কার্যকর।

ভাষণে শেহবাজ শরিফ অভিযোগ করেন, ভারত গত মে মাসের যুদ্ধে পরাজয়ের পর প্রক্সিদের মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসবাদ চালাচ্ছে। তিনি বলেন, ভারত তার আগ্রাসী, সম্প্রসারণবাদী এবং আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করা পর্যন্ত দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভারতের মদদে পরিচালিত যেকোনো সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো একই দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করবে, যেমনভাবে শত্রু যুদ্ধবিমান মোকাবিলা করা হয়েছিল। তিনি জানান, পাকিস্তান শান্তি চায়, তবে তা হবে সমতা ও ন্যায়ের ভিত্তিতে।

শেহবাজ শরিফ আরও বলেন, ‘মারকা-ই-হক’ কেবল পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদার দক্ষতার বিজয় নয়, এটি কাশ্মীরি জনগণের ত্যাগেরও বিজয়। তিনি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, কাশ্মীরি জনগণের অধিকার আদায়ে পাকিস্তান তাদের পাশে থাকবে।

বিশ্লেষকদের মতে, কাশ্মীর সংহতি দিবসে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বক্তব্য ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা আরও বাড়াতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জ নির্বাচনে ৩৯ প্রার্থী, ২৭ জনের জামানত হারালেন

সিরাজগঞ্জ নির্বাচনে ৩৯ প্রার্থী, ২৭ জনের জামানত হারালেন