ব্র্যাকের আশ্বাসে টাকা পরিশোধ, তবু আদালতে ঘুরছেন প্রবীণ খামারি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ব্র্যাকের আশ্বাসে টাকা পরিশোধ, তবু আদালতে ঘুরছেন প্রবীণ খামারি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
ব্র্যাকের আশ্বাসে টাকা পরিশোধ, তবু আদালতে ঘুরছেন প্রবীণ খামারি ছবির ক্যাপশন: ঋণ পরিশোধ করেও মামলার জটে আদালতে ঘুরছেন জয়পুরহাটের প্রবীণ খামারি শামসুর রহমান

জয়পুরহাটের কালাই পৌর এলাকার পাঁচশিরা বাজারে ঘটে যাওয়া একটি ঘটনা এখন স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ৭৪ বছর বয়সী খামারি শামসুর রহমান ঋণ পরিশোধ করেও মামলা থেকে মুক্তি না পাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর দাবি, ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স (প্রগতি) কালাই শাখা থেকে পোলট্রি খামারের জন্য তিন লাখ টাকা ঋণ নেন। সেই অর্থে ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে খামার শুরু করলেও করোনা মহামারি ও বাজারে গুজবের কারণে তার ব্যবসা বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। বিক্রি করতে না পেরে অনেক মুরগি নষ্ট করতে হয়, ফলে তিনি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

পরবর্তীতে তিনি সামর্থ্য অনুযায়ী কিস্তি পরিশোধ চালিয়ে যান। কিন্তু ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই সময় বকেয়া দেখানো হয় প্রায় এক লাখ ২২ হাজার টাকা। এরপরও স্থানীয় কর্মকর্তাদের আশ্বাসে তিনি সম্পত্তি বন্ধক রেখে পুরো অর্থ পরিশোধ করেন বলে দাবি করেন।

তার অভিযোগ, পরবর্তীতে মোট ৭১ হাজার ২০০ টাকা গ্রহণ করার পরও মামলা প্রত্যাহার করা হয়নি। বরং এখনো তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে। এতে তিনি মানসিক ও আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন।

বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে। আসামিপক্ষের আইনজীবীর দাবি, ঋণ পরিশোধের প্রমাণ আদালতে জমা দেওয়া হয়েছে এবং মামলা চালিয়ে যাওয়া হয়রানির শামিল। অন্যদিকে এনজিওর বর্তমান কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ববর্তী আশ্বাস সম্পর্কে তারা অবগত নন এবং বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত।

স্থানীয় প্রশাসনও বিষয়টি নজরে নিয়েছে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ঋণ পরিশোধের পরও মামলা চলা প্রশ্নবিদ্ধ এবং বিষয়টি খতিয়ে দেখা হবে।

এই ঘটনায় স্থানীয়ভাবে এনজিও ঋণ ব্যবস্থাপনা, মামলা প্রক্রিয়া এবং গ্রাহক হয়রানি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ১৩ দিনে শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছ

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ১৩ দিনে শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছ