শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানাল ভারত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানাল ভারত

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানাল ভারত ছবির ক্যাপশন: জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জানায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

শহীদ রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে তাকে স্মরণ করে বিবৃতি দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। শনিবার (৩০ মে) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগণ যখন জিয়াউর রহমানকে স্মরণ করছে, তখন ১৯৭১ সালের মার্চ মাসে তার ঐতিহাসিক বেতার ভাষণের কথা বিশেষভাবে স্মরণ করা হচ্ছে, যা দেশের জনগণকে স্বাধীনতা সংগ্রামের জন্য অনুপ্রাণিত করেছিল। ওই ভাষণ নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে উল্লেখ করা হয়।

ভারতীয় হাইকমিশনের বার্তায় আরও বলা হয়, সেই সময়ের মতো আজও ভারত বাংলাদেশের জনগণের পাশে রয়েছে এবং দুই দেশের জনগণের অভিন্ন আত্মত্যাগ, অগ্রগতি ও সমৃদ্ধির যৌথ যাত্রা অব্যাহত রয়েছে।

বার্তায় জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়, তার ভূমিকা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

এই বিবৃতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মন্ত্রিপাড়ার সরকারি বাসভবন শুধু মন্ত্রীদের জন্য রাখতে চায় অন

মন্ত্রিপাড়ার সরকারি বাসভবন শুধু মন্ত্রীদের জন্য রাখতে চায় অন